ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে মসজিদে মুসল্লিদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবু মুহাম্মাদ মাসুমের কুশল বিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগবারি আহলে হাদিস জামে মসজিদে আসরের নামাজ আদায় করেছেন আগামী রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মুহাম্মাদ মাসুম।

রোববার (২৭ সেপ্টেম্বর) আসরের নামাজের পর তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

মুসল্লিদের সঙ্গে আলাপকালে হাজী আবু মুহাম্মাদ মাসুম এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, রূপগঞ্জ ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মকভাবে পাশে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় বাগবারি আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন হাজী আবু মুহাম্মাদ মাসুম। তিনি মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের বিভিন্ন প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং সুযোগ পেলে মসজিদের উন্নয়ন কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, এলাকার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬