ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি ভুলতা গাউছিয়া থেকে বের হয়ে বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুলতা গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ ইউপি প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, বিএনপি নেতা মো. শাহীন ভূঁইয়া স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম ও সালাহউদ্দিন দেওয়ান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ইসমাইল মামুন ও মাসুম বিল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে শেখ হাসিনার আর ফিরে আসার সুযোগ নেই। কেউ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে।

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নিরীহ কোনো মানুষ যেন পুলিশি হয়রানির শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তবে যারা দেশ নিয়ে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। স্থানীয় পর্যায়ে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে বিএনপি নেতারা দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মসজিদে মুসল্লিদের সঙ্গে আবু মোহাম্মদ মাছুম, দিলেন নতুন প্রতিশ্রুতি

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৯:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬