বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের চুনকা পাঠাগারের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিকে ঘিরে দুপুরের পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের চুনকা পাঠাগার এলাকায় জড়ো হতে থাকেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে নির্ধারিত সময়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। এতে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দেন।
র্যালিটি চুনকা পাঠাগারের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দুই পাশে সাধারণ মানুষের উপস্থিতিও দেখা যায়। নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের কারণে র্যালিকে ঘিরে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে কর্মসূচির নির্ধারিত স্থানে এসে জড়ো হন। পরে সম্মিলিতভাবে তারা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
জেলা বিএনপির নেতারা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা সন্তোষ প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 


















