ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পাঁচটি রাস্তা ও তিনটি সাবমার্সিবল পাম্প কাজের উদ্বোধন করলেন প্রশাসক নূর নবী ভুঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে পাঁচটি রাস্তা ও তিনটি সাবমার্সিবল পাম্পের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বাগবের এলাকায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া।

উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতায় বাগবের বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় এসব প্রকল্পের কাজ শুরু হয়।

উদ্বোধনকালে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, “নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় আমরা রূপগঞ্জের প্রতিটি এলাকা ঘুরে দেখছি এবং মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকের এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হলো।”

তিনি আরও বলেন, “আমি যেন রূপগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে পারি এবং সবসময় আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যেতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এ সময় স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ প্রশাসক নূর নবী ভুঁইয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় মাদক ও চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি শিক্ষা, মসজিদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মূল দলের থানা সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি অ্যাডভোকেট শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ জজ মিয়া, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাঞ্জিদা সেলিনা, ২ নম্বর ওয়ার্ডের সদস্য তৈবুর রহমান শুনু, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৬:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬