ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের তিন খাল পুনঃখননে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি খাল—প্রধান নিষ্কাশন খাল, কেন্দুয়া খাল ও এনএনডিটি প্রধান নিষ্কাশন খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ বিষয়ে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২০৪ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)-এর সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তাঁর নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ তিনটি খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে রূপগঞ্জের প্রধান নিষ্কাশন খাল, কেন্দুয়া খাল ও এনএনডিটি প্রধান নিষ্কাশন খালের পুনঃখনন কাজ দ্রুত বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, তিনটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রূপগঞ্জের তিন খাল পুনঃখননে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

প্রকাশ : ০৭:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬