ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ভালোবাসায় রূপগঞ্জ ইউপি প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু। সংবর্ধিত অতিথি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরনবী ভূইয়া।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হোসেন ভূইয়া, মো. শরীফ মিয়াসহ অন্যান্য সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রূপগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে হাজী বাসির উদ্দিন বাচ্চু বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই প্রশাসক ও সদস্যদের মূল দায়িত্ব। এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি জনগণের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরনবী ভূইয়া বলেন, জনগণের ভালোবাসা ও সম্মাননা তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে পরিষদের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন বাবুল, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উদ্দিন রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলায় গড়ে উঠবে মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম: এমপি দীপু ভূঁইয়া

জনগণের ভালোবাসায় রূপগঞ্জ ইউপি প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা

প্রকাশ : ০৮:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬