ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, মুক্তিযোদ্ধা ও নারীদের পাশে এমপি দীপু ভূঁইয়া

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে ২০২৬–২৭ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসব কার্যক্রমের উদ্বোধন ও সহায়তা বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এমপি।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় সমাজকল্যাণ পরিষদের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং পরিবারের পাশাপাশি সমাজ ও অর্থনীতিতে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে উপকারভোগী নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং তাদের আত্মকর্মসংস্থানের পথ তৈরি হবে।

অন্যদিকে, ২০২৬–২৭ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে অবকাঠামো ও জনসেবামূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এমপি বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগকে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, উপকারভোগী নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

১৫ বছর পর শীতলক্ষ্যায় নৌকাবাইচ, কাঞ্চনে লাখো মানুষের ঢল

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, মুক্তিযোদ্ধা ও নারীদের পাশে এমপি দীপু ভূঁইয়া

প্রকাশ : ০৫:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬