ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
খলিল শিকদার সভাপতি, আলম হোসাইন সাধারণ সম্পাদক

রূপগঞ্জ প্রেসক্লাবের ৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

রূপগঞ্জ প্রেসক্লাবের ৫৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও ঢাকা গ্রাফ পত্রিকার মো. আলম হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সব সদস্যের উপস্থিতিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আট সদস্যের উপদেষ্টা পরিষদসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময়ের এহায় মিলন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টার নিউজের এসএম শাহাদাত ও জিটিভির আশিকুর রহমান হান্নান।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলামকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরণ।

অর্থবিষয়ক সম্পাদক করা হয়েছে গ্রীন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলামকে। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন এনটিভির শাকিল আহমেদ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি। সহ-ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ইসলামিক টিভির আল-আমিন।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন কালবেলার জাহাঙ্গীর মাহমুদ। আইন ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ। দপ্তর সম্পাদক হয়েছেন আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব এবং প্রচার সম্পাদক করা হয়েছে দৈনিক খবরের কাগজের রুবেল শিকদারকে। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক প্রভাতের পুনম ফেরদৌস।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কান্ট্রি টুডের রুহুল আমিন, নিউজ বাংলাদেশ ডটকমের মনজুরুল কবির বাবু, সিএনএন বাংলার সাইদুর রহমান, ভোরের পাতার ফরহাদুল কবির, আজকের বাংলার মাকসুদুল হক তুষার ও নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ।

নবনির্বাচিত সভাপতি মো. খলিল শিকদার বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। রূপগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসক্লাবের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের আদলে রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলম হোসাইন বলেন, ‘আমাকে নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নতুন মেয়াদে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে সমন্বিত উদ্যোগে। কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা হবে।’

তিনি বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। রূপগঞ্জের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নতুন কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি রূপগঞ্জ প্রেসক্লাবকে আধুনিক, গতিশীল ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

জনপ্রিয় সংবাদ

খলিল শিকদার সভাপতি, আলম হোসাইন সাধারণ সম্পাদক

রূপগঞ্জ প্রেসক্লাবের ৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬