ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির পাশাপাশি জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সরকারের পরিবেশবান্ধব কর্মপরিকল্পনা ও প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও বৃক্ষরোপণের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

কর্মসূচিতে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জনদুর্ভোগ লাঘবে মাঠে ইউপি প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া

রূপগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

প্রকাশ : ০৬:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬