ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবহেলিত তলনা-ঢেলনা সড়ক সংস্কারে এমপি জাহাঙ্গীরের উদ্যোগ

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের তলনা-ঢেলনা-মস্তল এলাকার দীর্ঘদিনের অবহেলিত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমাতে রোববার (৯ আগস্ট) সড়কটির সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেনের নির্দেশনায় সড়কটি সংস্কার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদার সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ এলাকার সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অনেক অংশের অবস্থা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায় এবং যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। জরুরি প্রয়োজনে রোগী বহনকারী যানবাহন চলাচলেও ভোগান্তির সৃষ্টি হয়।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সংস্কারকাজ শেষ হলে তলনা, ঢেলনা ও মস্তল এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে স্থানীয় যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে।

এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, শুধু সংস্কার করলেই হবে না, ভবিষ্যতে সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা গেলে সড়কের স্থায়িত্বও বাড়বে।

স্থানীয়দের প্রত্যাশা, ঢাকা-১৮ আসনের অন্যান্য অবহেলিত সড়ক ও যোগাযোগব্যবস্থার সমস্যাগুলোও পর্যায়ক্রমে চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এতে দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে।

জনপ্রিয় সংবাদ

অবহেলিত তলনা-ঢেলনা সড়ক সংস্কারে এমপি জাহাঙ্গীরের উদ্যোগ

অবহেলিত তলনা-ঢেলনা সড়ক সংস্কারে এমপি জাহাঙ্গীরের উদ্যোগ

প্রকাশ : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬