ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের স্বার্থে জেলার সব সংসদ সদস্য, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ব্যবসায়ীদের স্বার্থেও আমরা ঐক্যবদ্ধ আছি—এই বার্তাটি আজ সবার কাছে পৌঁছে যাবে। নারায়ণগঞ্জকে কীভাবে আরও সুন্দর ও ব্যবসাবান্ধব করা যায়, সে বিষয়ে আমরা ব্যবসায়ীদের পরামর্শ নিতে চাই।’

শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলার সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দিপু ভূঁইয়া বলেন, ‘নারায়ণগঞ্জ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের জিডিপিতে এই জেলার অবদান ৫ থেকে ৭ শতাংশ। শুধু রূপগঞ্জেই ৭৪১টি কারখানা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এসব প্রতিষ্ঠানের অনেকেই নারায়ণগঞ্জ চেম্বারের সদস্য নয়।’

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মের আওতায় আনা গেলে যেকোনো সংকট বা সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হবে। ‘আমরা যদি যার যার নির্বাচনী এলাকায় ঐক্যবদ্ধ হয়ে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নারায়ণগঞ্জ চেম্বারের অধীনে নিয়ে আসতে পারি, তাহলে চেম্বার আরও শক্তিশালী হবে। কারও কোনো সমস্যা হলে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারব,’ বলেন তিনি।

ব্যবসায়ীদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে দিপু ভূঁইয়া বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কর ও অন্যান্য সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দিতে হবে।

তিনি বলেন, ‘কিছু জায়গায় নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা দাবি করার অভিযোগ রয়েছে। এ ধরনের বিষয়গুলোতে চেম্বারের পক্ষ থেকে সহযোগিতা করা হলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন।’

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা, করসংক্রান্ত জটিলতা এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সভায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আবুল কালাম, বিকেএমইএর সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৫:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬