ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সড়ক মেরামত কাজের উদ্বোধন, আরও উন্নয়নকাজের ঘোষণা নূর নবী ভুঁইয়ার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সড়ক সংস্কার ও জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়নকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ইচ্ছাপুরা বাজারের প্রবেশপথে সরল মার্কেট সংলগ্ন সড়ক মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন প্রশাসক নূর নবী ভুঁইয়া।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাড়িয়াছনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী, ব্যবসায়ী এবং যানবাহন চালকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে নূর নবী ভুঁইয়া জানান, শুধু একটি সড়ক সংস্কারেই সীমাবদ্ধ না থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি ২ নম্বর ওয়ার্ডের টেকনোআদ্দা এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয় সামাজিক কবরস্থান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় মাটি ভরাটের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ ছাড়া এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বাগপাড়া মন্দিরের জমি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাতেন পারভেজ, ১ নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুল হক ইয়াজুল, সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম ভুঁইয়া, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

এ সময় নূর নবী ভুঁইয়া বলেন, “রূপগঞ্জবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। সেবার মাধ্যমে রূপগঞ্জবাসীর মনে জায়গা করে নিতে চাই। জনগণের প্রয়োজন ও দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। যোগাযোগব্যবস্থা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ থাকলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। স্থানীয়দের সমস্যা দ্রুত চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা সড়ক সংস্কারসহ ঘোষিত উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা বিভিন্ন সড়ক ও জনসেবামূলক স্থাপনার উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং যাতায়াত ব্যবস্থাও আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মেট্রোরেল সংযুক্তির দাবিতে অগ্রগতি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ

রূপগঞ্জে সড়ক মেরামত কাজের উদ্বোধন, আরও উন্নয়নকাজের ঘোষণা নূর নবী ভুঁইয়ার

প্রকাশ : ০৪:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬