ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে নিহত ৩

ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ওসি আরও জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, হাসপাতালে তিন নারী ও অটোরিকশাচালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া গুরুতর অবস্থায় এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে এ দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

Digital Marketing Trends That Still Matter in 2026

ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে নিহত ৩

প্রকাশ : ০৫:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬