ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ইউএনওর উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনা মৌজাস্থ আহমাদিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে বুধবার (৮ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় সকলের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাদক, ভূমিদস্যু ও ভেজালের বিরুদ্ধে অভিযানে বদলে যাচ্ছে রূপগঞ্জ, সাধারণ মানুষের আস্থার প্রতীক ইউএনও সাইফুল ইসলাম

রূপগঞ্জে ইউএনওর উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬