ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফাহিম শাহরিয়ার সভাপতিত্বে দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন, গাজীপুর জেলা জাসাসের আহবায়ক শাহ এরশাদ ফকির সহ নারী উদ্যোক্তা,স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপজেলা থেকে আগত পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগী ব্যক্তিবর্গ।

বক্তারা জানান, নারীর ক্ষমতায়ণ, সঞ্চয়,কারিগরি শিক্ষা গ্রহণ, অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত, সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করা জরুরি, পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ মানব সম্পদ গঠনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশ : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬