ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে প্রস্তাবিত স্কুলের মাঠের জমি হস্তান্তর, শিক্ষার মানোন্নয়নের আশ্বাস এমপি দিপুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় প্রস্তাবিত বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের খেলার মাঠের জন্য জমি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) কালাদী নবারুন জুট মিলস খেলার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি দিপু বলেন, “এখানে যে ছোট ছোট ছেলে-মেয়েরা আছে, আমি মনে করি ওরা আমারই ছেলে-মেয়ে। কারণ তারাই বড় হয়ে রূপগঞ্জকে নেতৃত্ব দেবে। তাদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি বলেন, কাঞ্চনবাসী আজ একটি মূল্যবান উপহার পেয়েছেন। এলাকার একজন শিক্ষানুরাগী ও শিল্পোদ্যোক্তার উদ্যোগে স্কুলের জন্য জমি দান করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী অবদান হয়ে থাকবে।

এমপি দিপু বলেন, “আজকের অনুষ্ঠানের সভাপতি আমার চাচা। তিনি তোলারাম কলেজের সাবেক ছাত্র এবং দেশের একটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের মালিক। তিনি এলাকার শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করে এই জায়গাটি স্কুলের জন্য উপহার হিসেবে দিয়েছেন। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, “আজ কাঞ্চনের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি মানসম্মত স্কুলের অভাব ছিল। এলাকার শিশুদের পড়াশোনার জন্য দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো। নতুন এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকাতেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।”

নতুন বিদ্যালয়টি দ্রুত চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, “আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব স্কুলটিকে এমপিওভুক্ত করতে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, দক্ষ শিক্ষক নিয়োগ এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের মাধ্যমে বিদ্যালয়টিকে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষাদানই করে না, এটি একটি এলাকার সামাজিক ও মানবিক উন্নয়নেরও ভিত্তি গড়ে তোলে। তাই নতুন এই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ কাঞ্চন এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, সুধীজন, অভিভাবক ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রস্তাবিত বিদ্যালয়ের খেলার মাঠের জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উপস্থিত এলাকাবাসী দ্রুত বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু এবং শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে

রূপগঞ্জে প্রস্তাবিত স্কুলের মাঠের জমি হস্তান্তর, শিক্ষার মানোন্নয়নের আশ্বাস এমপি দিপুর

প্রকাশ : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬