ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বালু দিয়ে কৃষিজমি ভরাট: সংসদে ব্যবস্থা নেওয়ার দাবি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জাতীয় সংসদে রূপগঞ্জের কৃষিজমি ভরাট, গ্যাস সংকট, জলাবদ্ধতা, শিল্পাঞ্চলের পরিবেশ দূষণ এবং নারায়ণগঞ্জের প্রশাসনিক মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন।

বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারায়ণগঞ্জ এখনও কাঙ্ক্ষিত প্রশাসনিক মর্যাদা পায়নি। তার দাবি, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারায়ণগঞ্জের অবদান প্রায় ৭ দশমিক ৫ শতাংশ। এরপরও জেলাটিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তিনি দ্রুত নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটি ঘোষণার দাবি জানান।

এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল এবং রপ্তানিমুখী অর্থনীতির একটি বড় ভিত্তি। কিন্তু জেলার গুরুত্বপূর্ণ ক্রীড়া অবকাঠামো ফতুল্লা স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তিনি স্টেডিয়ামটি দ্রুত চালুর দাবি জানান।

রূপগঞ্জে কৃষিজমি ভরাটের অভিযোগ তুলে এমপি দিপু বলেন, কিছু অসাধু কোম্পানি বালু ফেলে বিস্তীর্ণ কৃষিজমি ভরাট করছে। এতে সাধারণ মানুষের বসতভিটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, রূপগঞ্জের বহু পরিবারের আবাসিক গ্যাস সংযোগ এখনও বৈধতার বাইরে রয়েছে। এসব সংযোগ বৈধ করার পাশাপাশি এলপিজি গ্যাসের বাজারে মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানান তিনি। তার ভাষ্য, সরকারি নির্ধারিত মূল্য প্রায় ১ হাজার ৩০০ টাকা হলেও অনেক জায়গায় ২ হাজার ৪০০ টাকায় এলপিজি বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

রূপগঞ্জের শিল্পাঞ্চলের পরিবেশগত ঝুঁকির বিষয়েও সংসদে কথা বলেন তিনি। এমপি দিপু জানান, রূপগঞ্জে ৭৪১টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যা দেশের অনেক জেলার মোট শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যার চেয়েও বেশি। তবে এসব প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অংশে বর্জ্য শোধনাগার (ইটিপি) নেই। তিনি সরকারকে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন, এতে শিল্পপ্রতিষ্ঠানগুলো সহজেই ইটিপি স্থাপন করতে পারবে এবং পরিবেশ দূষণ কমবে।

জলাবদ্ধতার কারণ হিসেবে খাল দখলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অসাধু দখলদারদের কারণে অনেক খাল ভরাট ও দখল হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় শিল্পপ্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। তিনি দখলমুক্ত করে খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

বাজেট নিয়ে বক্তব্যে এমপি দিপু বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার একটি জনমুখী বাজেট উপস্থাপন করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়াকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত না হলে চিকিৎসার জন্য মানুষ বিদেশমুখী হবে, এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাবে। তাই স্বাস্থ্য অবকাঠামো ও সেবার মানোন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি প্রসঙ্গে এমপি দিপু বলেন, অতীতে বাজেটের পর সাধারণত বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রবণতা দেখা গেলেও এবার সেই পরিস্থিতি সৃষ্টি হয়নি। একই সঙ্গে তিনি বলেন, দীর্ঘমেয়াদি করনীতি ও ওয়ান-স্টপ সার্ভিসের মতো উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। এসব উদ্যোগের জন্য তিনি অর্থমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

বালু দিয়ে কৃষিজমি ভরাট: সংসদে ব্যবস্থা নেওয়ার দাবি দিপু ভূঁইয়ার

প্রকাশ : ০৯:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬