ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন

রূপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়-এর ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষাক্ষেত্রে অবদান এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি বিদ্যালয়ের দীর্ঘ ১২৫ বছরের শিক্ষা ঐতিহ্যের প্রশংসা করে বলেন, এ প্রতিষ্ঠান শুধু রূপগঞ্জ নয়, সমগ্র নারায়ণগঞ্জের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান এবং মোঃ সাইফুল ইসলাম

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যালয়ের ইতিহাসভিত্তিক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১২৫ বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণ উদযাপিত হয়।

বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীত, বর্তমান সাফল্য এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান স্মরণ করেন। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন

প্রকাশ : ১১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬