ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে মৃতপ্রায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ফলক উন্মোচন করে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ‘ধরার খাল’ খনন করেছিলেন। ৩ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন মৃতপ্রায়। বর্তমান সরকারের খাল-খনন কর্মসূচির অংশ হিসেবে সেই খাল পুনঃখননের সূচনা করলেন জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান।

পাঁচদশক আগের স্মৃতিচারণ করে কানহর গ্রামের বয়োবৃদ্ধ জালাল ইসলাম বলেন, আমি তহন চেংড়া বয়স। তহন দেখছি একটা প্যান্ট ও গুঞ্জি গাও দিয়ে, চোখে চশমা পইড়া জিয়াউর রহমান আমাগর এই এলাকায় আইছিলেন। তিনি নিজে কোদাল দিয়া মাটি কাইটা এই খাল খননের কাজ উদ্বোধন করছিলেন। তিনি তহন ওই যে মাদ্রাসাটার সামনে অনেকক্ষণ বইসা আছিলেন।

কানহর মোড় মসজিদের সাবেক ইমাম মো. শহিদুল্লাহ বলেন, বাবা প্রেসিডেন্ট হয়ে এখানে এসেছিলেন, এখন ছেলে প্রধানমন্ত্রী হয়ে আসছেন। আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা এই এলাকার মানুষ অবহেলিত।

‘প্রধানমন্ত্রীর বাবা এই খালের পাশ দিয়ে যে সড়কটি দিয়ে হেঁটে গিয়েছিলেন। এখন পর্যন্ত এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। আমরা চাই এই রাস্তাটি পাকা করার ঘোষণা দিবেন। আমাদের এই এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে কমিউনিটি ক্লিনিক চাই।’

বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামে কোদাল দিয়ে খাল কাটার পর পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে পাশেই সুধী সমাবেশে যোগ দেন তিনি। গ্রামবাসী সরকারপ্রধানকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, দেন মুহুর্মুহু করতালি।

ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন বলেন, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত সফরে ত্রিশালে এসে বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ‘ধরার খাল’ বা বৈলর খালের পরিমাপ ও খনন কার্যক্রমে যুক্ত হন। “তবে এর আগেই ১৯৭৬-৭৭ সালে দেশব্যাপী যে ব্যাপক খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, ত্রিশালের এ খালটিও সেই কর্মসূচির অংশ ছিল।”

বিকালে নজরুল মঞ্চে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। এরপর ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬