ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির, সেবার মানোন্নয়ন ও ঈদে আইনশৃঙ্খলা নিশ্চিতে দিকনির্দেশনা

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির বৃহস্পতিবার (২১ মে) রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্র পরিদর্শন করেছেন। দিনব্যাপী এ পরিদর্শনে তিনি সরকারি সেবার মান, প্রশাসনিক কার্যক্রম এবং জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকের সফরসূচিতে অন্তর্ভুক্ত ছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পূর্বাচল রাজস্ব সার্কেল, কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিস, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ, কায়েতপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয়, ৩৩ নং পূর্বগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যার বিষয়েও খোঁজখবর নেন। বিশেষ করে ভূমি সেবা, নাগরিক সনদ প্রদান, অনলাইন সেবা কার্যক্রম এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থাপনা কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করেন তিনি।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। সরকারি দপ্তরে যেন কোনো ধরনের হয়রানি না হয় এবং সাধারণ মানুষ সহজে সেবা পেতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।

এসময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল সেবার পরিধি বাড়িয়ে নাগরিকদের সময় ও খরচ কমানোর ওপরও গুরুত্বারোপ করেন।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় জেলা প্রশাসক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের অবস্থা এবং শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে, রূপগঞ্জ উপজেলায় আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায়ও অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। সভায় উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি। ঈদকে কেন্দ্র করে যানজট, চুরি, ছিনতাই, কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ঈদ উপলক্ষে জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য প্রশাসনের সব বিভাগকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

জেলা প্রশাসকের এ পরিদর্শন ও দিকনির্দেশনাকে স্থানীয় প্রশাসনের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, মাঠ প্রশাসনের এমন তদারকি অব্যাহত থাকলে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

জনপ্রিয় সংবাদ

রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির, সেবার মানোন্নয়ন ও ঈদে আইনশৃঙ্খলা নিশ্চিতে দিকনির্দেশনা

প্রকাশ : ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬