ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ

‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সাধারণ সদস্যপদ পেয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

সোমবার (১৮ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সদস্যপদ অনুমোদনপত্রে জানানো হয়, তার আবেদন পর্যালোচনা শেষে সাধারণ সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

চিঠিতে বলা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর একজন সাধারণ সদস্য। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এবং ভবিষ্যতে ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সদস্যপদ পাওয়ার প্রতিক্রিয়ায় জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, আন্তর্জাতিক পরিসরে সাংবাদিকদের একটি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। তিনি এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে সংবাদ পরিবেশনের মাধ্যমে ভূমিকা রাখতে কাজ করবেন।

জনপ্রিয় সংবাদ

১৫ বছর পর শীতলক্ষ্যায় নৌকাবাইচ, কাঞ্চনে লাখো মানুষের ঢল

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ

প্রকাশ : ০৮:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬