ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৩

চলতি বছর হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে আরও একজন বাংলাদেশির মৃত্যু হওয়ায় এ বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার (১২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। সর্বশেষ সোমবার (১১ মে) সাভারের নুসরাত শারমীন (৬২) মক্কায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৩

প্রকাশ : ০৭:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬