ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকদের মিলনমেলায় জমজমাট আয়োজন, চ্যাম্পিয়ন রূপগঞ্জ কিংস

রূপগঞ্জে সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ। দিনব্যাপী প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার (৯ মে) আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংবাদিকদের এমন আয়োজনকে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন।

সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম সালাহউদ্দিন, শরিফ আহমেদ টুটুল, মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, হাজী বাছির উদ্দিন বাচ্চু, নূর নবী ভূঁইয়া, শিপলু ভূঁইয়া, ডা. ফারুকুল ইসলাম, শামীম ভূঁইয়া, হাবিবুর রহমান বাবুল এবং জিন্নাত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টটি আয়োজন করেন রিয়াজ হোসেন খান, রাসেল মাহমুদ এবং জয়নাল আবেদীন জয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুব আলম প্রিয়

এছাড়াও টুর্নামেন্টে তিনটি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন সাত্তার আলী সোহেল, জয়নাল আবেদীন জয় এবং রাশেদুল ইসলাম রাশেদ

স্থানীয় সাংবাদিকদের নিয়ে গঠিত তিনটি দল—রূপগঞ্জ রয়েলস, রূপগঞ্জ কিংস ও রূপগঞ্জ টাইগার একাদশ—টুর্নামেন্টে অংশগ্রহণ করে। শুরু থেকেই প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। একাধিক ম্যাচ শেষে ফাইনালে জায়গা করে নেয় রূপগঞ্জ রয়েলস ও রূপগঞ্জ কিংস।

জমজমাট ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। দর্শকদের উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে রূপগঞ্জ কিংস একাদশ। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাজিদুর রহমান

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। পেশাগত ব্যস্ততার মধ্যেও এমন ক্রীড়া আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৭:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬