ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শামসুজ্জামানের মৃত্যুতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর গভীর শোক প্রকাশ

মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শামসুজ্জামান সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদীয় প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর।

এক শোকবার্তায় তিনি বলেন, “মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শামসুজ্জামান সাহেব আমাদের মাঝে আর নেই। তাঁর ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি বলেন, শামসুজ্জামান সাহেব ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত, সৎ, বিনয়ী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, “রূপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শামসুজ্জামান সাহেবের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, পুরো এলাকার মানুষ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা যেন তাঁকে কবরের আজাব থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তৌফিক দান করেন।”

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।

আমিন।

জনপ্রিয় সংবাদ

মসজিদ ও ঈদগাহ উন্নয়নে বিশেষ বরাদ্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি দিপু

শামসুজ্জামানের মৃত্যুতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর গভীর শোক প্রকাশ

প্রকাশ : ০৯:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬