ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি কাপ ক্রিকেটে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর ফাইনালে দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল দলটি।

রবিবার (৩ মে) রাজধানীর পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ডিএমপি ক্রিকেট দল ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

প্রথমে ব্যাট করে ডিএমপি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে জয় নিশ্চিত করে।

ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন দুই দলের কয়েকজন খেলোয়াড়। ডিএমপির নাহিদ ৭ ম্যাচে ২৮০ রান ও ২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন। ফাইনালে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা (প্লেয়ার অব দ্য ফাইনাল) হন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সোহাগ ইসলাম। এছাড়া নাহিদ সেরা ব্যাটসম্যান এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের রফিকুল ইসলাম ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. ছিবগাত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন ফকির।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনায় তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ চলছে। বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অবদান রেখে দেশের সুনাম বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইজিপি বলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সাতবারের চ্যাম্পিয়ন ডিএমপির মধ্যকার এই ফাইনাল ম্যাচে জয় হয়েছে ক্রিকেটের। পাশাপাশি তিনি উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াচর্চা পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—চার গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২০টি দল অংশ নেয়। পিওএম পুলিশ লাইনস মাঠ ও পিএসসি মাঠে প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

প্রকাশ : ০৬:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬