ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাষাঢ়া-সাইনবোর্ডে ৭ ঝুঁকিপূর্ণ স্পট, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি এমপি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জের ব্যস্ততম চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত লিংক রোডের ৭টি স্পটকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করে সেখানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সাম্প্রতিক সময়ে এসব স্থানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ বাড়ায় এ দাবি জোরালো হয়েছে।

চেম্বারের সভাপতি ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে সওজের একাধিক টিম সরেজমিনে পরিদর্শন করে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে।

গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বরাবর পাঠানো আবেদনে বলা হয়, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা গড়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

আবেদনে চাষাঢ়া মোড়, চাঁদমারি নতুন রাস্তার মোড়, জেলা কারাগার এলাকা, স্টেডিয়াম সংলগ্ন স্থান, সীমান্ত টাওয়ার জালকুড়ি, মাহমুদপুর, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভূইঘড় এবং সাইনবোর্ড এলাকাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব স্থানে আধুনিক ও নিরাপদ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনা কমে আসবে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেম্বার সভাপতি দিপু ভূঁইয়া বলেন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। বিকেএমইএ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত সমাধান চান।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে লিংক রোড পরিদর্শন করেছেন এবং তারাও ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। আগামী জুন-জুলাইয়ে বাজেট অনুমোদন পেলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৮:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬