ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের যুদ্ধেও হজে প্রভাব নেই: ধর্মমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো প্রভাব বাংলাদেশের হজ কার্যক্রমে পড়বে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি জানিয়েছেন, হজ ফ্লাইট ও সার্বিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কোনো ধরনের ত্রুটি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি হজযাত্রার ব্যয় কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এর ফলে আগামী বছর থেকে আরও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হজযাত্রীদের সেবার বিষয়ে কায়কোবাদ বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত।”

এদিকে, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই উড্ডয়ন করার কথা রয়েছে। এর আগেই বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান

মধ্যপ্রাচ্যের যুদ্ধেও হজে প্রভাব নেই: ধর্মমন্ত্রী

প্রকাশ : ০৫:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬