ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি দিপু ভূইয়ার

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে জাতীয় সংসদে উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান দিপু।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে শহরের চেম্বার ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি দিপু বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং এটি বাস্তবায়িত হওয়ায় নারায়ণগঞ্জবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। “এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অর্জন নয়, বরং পুরো নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত বিজয়,”—বলেন তিনি।

তিনি উল্লেখ করেন, এতদিন রাজউক-এর অধীনে থাকায় নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে অনেক প্রকল্প বিলম্বিত হয়েছে। নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ফলে স্থানীয় চাহিদা অনুযায়ী দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদ সদস্য বলেন, নতুন কর্তৃপক্ষের মাধ্যমে সড়ক, ড্রেনেজ, খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও আবাসন ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। পরিকল্পিত নগর গড়ে তুলতে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ এবং বিদ্যমান অনিয়ম দূর করার ওপর জোর দেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, খেলার মাঠের সংকট এবং কৃষিজমি দখল করে আবাসন প্রকল্প গড়ে তোলার প্রবণতা বেড়েছে। অনেক হাউজিং প্রকল্প অনুমোদনের সময় নাগরিক সুবিধা নিশ্চিত করার শর্ত দেওয়া হলেও তা বাস্তবে মানা হয়নি। নতুন উন্নয়ন কর্তৃপক্ষ এসব অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে বলে তিনি জানান।

এমপি দিপু ব্যবসায়ী সমাজের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম দ্রুত শুরু হলে নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে, বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ০৯:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬