ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট বিষয়ে অবহিতকরণ সভা

  • প্রথম ভোর ডেস্ক
  • প্রকাশ : ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৬৬৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম। এসময় তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সম্পূর্ণ প্রক্রিয়া, সময়সূচি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন।

ইউএনও মোঃ সাইফুল ইসলাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের ভূমিকা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে সবার সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেল শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ

রূপগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশ : ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫