ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই দুই ধাক্কা, চাপে বাংলাদেশ

হারারে টেস্টের তৃতীয় দিনের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। দিনের দ্বিতীয় ওভারেই উইকেট হারানোর পর আরেকটি ধাক্কা আসে অল্প সময়ের মধ্যেই। ব্লেসিং মুজারাবানির জোড়া আঘাতে চাপে পড়ে সফরকারীরা।

দিনের দ্বিতীয় ওভারে ইনিংসের একাদশ ওভারের তৃতীয় বলে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে দেন মুজারাবানি। লেংথ থেকে হঠাৎ লাফিয়ে ওঠা বলের লাইনে ব্যাট রাখতে পারেননি জয়। ব্যাটের কানায় লেগে বল গালিতে উঠে গেলে সহজ ক্যাচ নেন ব্রায়ান বেনেট।

দুই চারে ২৩ রান করে সাজঘরে ফেরেন জয়। তখন বাংলাদেশের সংগ্রহ ৪১ রানে ২ উইকেট। এরপর মুমিনুল হকের বিপক্ষে বোলিং প্রান্ত বদলে ‘রাউন্ড দ্য উইকেট’ থেকে আক্রমণ শুরু করেন মুজারাবানি। পরিকল্পনার সফল বাস্তবায়ন হয় মাত্র এক বল পরই।

অফ স্টাম্পের বাইরে করা বলটি জায়গা থেকে না নড়ে ড্রাইভ করতে যান মুমিনুল। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় তৃতীয় স্লিপে। সেখানে বাঁদিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নেন ব্র্যাড ইভান্স। দুই চারে ১৩ রান করে বিদায় নেন মুমিনুল। ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ দেন দেশের সবচেয়ে সফল টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে ১ উইকেটে ৪০ রান তুলেছিল। মাহমুদুল হাসান জয় ২১ ও মুমিনুল হক ৯ রানে অপরাজিত ছিলেন।

তাইজুল ইসলামের ৭ উইকেটের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৪১০ রানে থামে। বাংলাদেশের প্রথম ইনিংস ছিল ১৪০ রান। ফলে দ্বিতীয় ইনিংস শুরু করার সময় ২৭০ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতে এবং লিড নেওয়ার লড়াইয়ে এখনও তাদের অনেক পথ পাড়ি দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

Evaluare casino fără grabă: de ce jocul trebuie să rămână recreațional

শুরুতেই দুই ধাক্কা, চাপে বাংলাদেশ

প্রকাশ : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬