ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ১৩৩ উন্নয়ন প্রকল্পে সরকারি অনুদানের চেক বিতরণ করলেন এমপি দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি বরাদ্দকৃত অনুদানের নগদ অর্থের চেক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, সংস্কার ও সেবার মান বাড়াতে এ অনুদান প্রদান করা হয়।

রোববার (২৮ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদে অবস্থিত সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান পরিচালনা কমিটি এবং সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৩৩টি প্রকল্পের জন্য প্রায় ৩ কোটি টাকা সরকারি বরাদ্দ অনুমোদন ও প্রদান করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় মসজিদ ও মাদ্রাসার ভবন নির্মাণ ও সংস্কার, কবরস্থানের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বরাদ্দের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন চাহিদা পূরণ হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।

এছাড়া সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জন্য উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্য বরাদ্দের তথ্যও জানানো হয়। এ সময় বলা হয়, ভুলতা, দাউদপুর, কায়েতপাড়া, গোলাকান্দাইল, মুড়াপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার জন্য ১ লাখ ৪২ হাজার মেট্রিক টন চাল এবং ৩২ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। এই খাদ্যশস্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অসহায় মানুষের সহায়তায় ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বর্তমান সরকার উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রম সচল রাখতে সরকার নিয়মিতভাবে আর্থিক সহায়তা ও উন্নয়ন বরাদ্দ প্রদান করছে।

তিনি বলেন, রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, সেতু, জনস্বাস্থ্য, সামাজিক অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন খাতে সরকারের বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।

সংসদ সদস্য আরও বলেন, সরকারের প্রতিটি বরাদ্দ জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের সরকারি অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের এ অনুদানকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজের জন্য তারা অপেক্ষা করছিলেন। সরকারি এই সহায়তার ফলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উন্নত সেবা পাবেন।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পর্যায়ক্রমে সরকারি অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৯:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬