ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান

  • খেলা ডেস্ক
  • প্রকাশ : ০৫:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ২৫১৪ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ দিবারাত্রির ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে উপস্থিত হন জাইমা রহমান। গ্যালারিতে বসে বাংলাদেশ দলের ক্রিকেটারদের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলা দেখতে মাঠে এসেছিলেন তিনি। তবে সেবার তাকে ঘিরে স্টেডিয়ামে বাড়তি ভিড় ও উন্মাদনা তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিজ্ঞতা থেকে এবার তিনি প্রেসিডেন্ট বক্সে না বসে সাধারণ দর্শকদের সঙ্গে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করছেন।

ম্যাচের শুরুতে টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। ফলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল আগে ফিল্ডিংয়ে নামে।

জনপ্রিয় সংবাদ

ডুমনী যুব সমাজ গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন এমপি এস এম জাহাঙ্গীর

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান

প্রকাশ : ০৫:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬